বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে শিক্ষকদের সঙ্গে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়: নকলমুক্ত ও সুষ্ঠু এইচএসসি পরীক্ষার নির্দেশনা

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আশাশুনি, উপজেলা প্রতিনিধি

 

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মো.আব্দুস সালাম আশাশুনি উপজেলায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ভীতিমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

 

শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা আইনানুগভাবে পরিচালনা,পরীক্ষাকেন্দ্রসমূহে অনুকূল পরিবেশ নিশ্চিত করা, নকল প্রতিরোধ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভার পরীক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম,মহিলা কলেজের অধ্যক্ষ আ রব,এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান,দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, গদাইপুর আ.লতিফ কলেজের প্রতিনিধি,বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার,বদরতলা আদর্শ কলেজের প্রতিনিধি, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম এবং আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ফারুকে আজম মো.আব্দুস সালাম উপস্থিত শিক্ষকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে কঠোরভাবে আইন অনুসরণ করে পরীক্ষা পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন,পরীক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই; সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে জানা যায়,এর আগে তিনি নিজ গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার কবর জিয়ারত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews