বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

 

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু,এড.শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারী মাওঃ আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আনাস বিল্লাহ, আলম সরদার ও আদম আলীর পরিবারের সদস্যদের হাতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য,এমপি রবিউল বাশার সপ্তাহের প্রতি রবি ও সোমবার পরিদর্শন কক্ষে বসবেন বলে জানাগেছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews