রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ খুলনায় কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান ৬ মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার আটক, জনতার সহযোগিতায় রক্ষা তালায় সরকারি ভূমি অফিসে নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ কেশবপুর পৌরসভায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা পুঙ্গলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ মেহেদী হাসান তপন খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক খুলনা জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইও ও ক্যাডার চালকের চাঁদাবাজি সাংবাদিকদের অশালীন হুমকি ও ৩০ হাজার টাকা বেতনের উৎস নিয়ে প্রশ্ন! শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব স্থাপন , রাস্তার ক্ষতি সাধন

আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান

আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আশাশুনি উপজেলা শাখা এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক-এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,সৎ,যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে লিডারশিপের গুণাবলি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণ,ন্যায়বিচার,জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews