বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এম পি মহোদয়ের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা উপজেলা প্রতিনিধি ।

সাতক্ষীরা-১( তালা-কলারোয়া)আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের সাথে তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা সহ উপজেলায় কর্তব্যরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সহিত স্থানীয় প্রশাসনের গতিশীলতা আনয়ন এবং জনকল্যাণমূলক কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪ মে ( সোমবার) দুপুর ২টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

তিনি বলেন”প্রশাসন ও জনপ্রতিনিধি একে অপরের পরিপূরক। আমরা সবাই জনগণের সেবক হিসেবে কাজ করছি। নবাগত নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা এই উপজেলাকে একটি স্মার্ট ও আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের উন্নয়ন ভাবনার সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”তিনি হাসপাতালের দাপ্তরিক কাজকে গুরুত্ব দেওয়া,সমাজসেবায় কেহ কষ্ট না পায়,আইনশৃঙ্খলা দিকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,জেলা সহ সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন।উপজেলা কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,পশু সম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী , জনস্বাস্থ্য প্রকৌশলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা,তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী,ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মিডিয়া সভাপতি ও পাটকেলঘাটা প্রেসক্লাবে র সেক্রেটারি সহ অধ্যাপক , তালা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews