রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি তালা ডাকবাংলো পরিদর্শন নতুন ভবন দ্রুত নির্মাণের আশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তালার ঐতিহাসিক ডাকবাংলো পরিদর্শন করেন।

সোমবার( ১১ মে) সকাল ১০ টার সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তালা ডাকবাংলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।তালা পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মহিউদ্দিন, তালা বাজার বণিক সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল্লাহ,তালা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এসএম মোতাহিরুল হক শাহীন,প্রেসক্লাবের নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, সাংবাদিক মিলন গোলদার,মোঃ ওয়াহিদুজ্জামান রিপন,মোঃ মনিরুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডাকবাংলোর অবকাঠামোগত বর্তমান পরিস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে ডাকবাংলার জন্য একটি নতুন ও আধুনিক ভবন দ্রুত নির্মাণের আশ্বাস প্রদান করেন।

সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, “তালা উপজেলার ঐতিহ্য ও প্রশাসনিক প্রয়োজনে ডাকবাংলার গুরুত্ব অপরিসীম। সরকারি এই স্থাপনাটির মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে এটি পুনরায় কর্মচঞ্চল হয়ে ওঠে।

সংসদ সদস্যের এই আশ্বাসে সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু হলে এলাকার প্রশাসনিক ও আবাসন সুবিধায় নতুন মাত্রা যোগ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews