
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নিউ জনসেবা ক্লিনিককে ৫ হাজার টাকা, জেঠুয়া বাজারের একটি স্বর্ণকার দোকানকে ৫ হাজার টাকা এবং দুটি মিষ্টির দোকানকে যথাক্রমে ৩ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর আওতায় ১টি এবং ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।