বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা কালীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান কেশবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উপ-প্রচার সম্পাদক হলেন কেশবপুরের ইমরান হোসেন বেতাগীতে দোকানের জমি আত্মসাতের অভিযোগ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনু: ২.৩০ সময় মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যার এজাহারভুক্ত তিন আসামি কে বাগেরহাট জেলার রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা। এর আগে ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন উক্ত গৃহবধূকে নির্যাতন করে ও চেতনা নাশক ঔষধ খাওয়ালে অসুস্থ অবস্থায় লামিয়াকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মৃত্যুবরন করেন।

এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর মডেল থানায় ৫ (পাঁচ) জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বাগেরহাটের রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের তিন আসামিকে গ্রেফতার করা হয়।

 

এর আগে গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews