মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

একদন্ত ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় একদন্ত ভূমি অফিস মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ এবং হাফেজ মাওলানা আমিনরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একদন্ত ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মজিদ।

বক্তারা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নৈতিকতা, সুশাসন এবং জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews