রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাসোয়ারার বিনিময়ে সুন্দরবনে অবাধ প্রবেশের অভিযোগ, নিষেধাজ্ঞা কি শুধু গরিবের জন্য? কালিগঞ্জে সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আড়াই লাখ টাকার মালামাল লুট জনকল্যাণে রাজনীতি হতে হবে সেবা ও আদর্শের” — এমপি ইজ্জত উল্লাহ কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির ৭ দিনব্যাপী মানবিক কার্যক্রমের দ্বিতীয় দিন: অসহায় পরিবারের পাশে সংগঠন টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ: নিরাপত্তা চেয়ে জিডি, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্য ঘের তৈরির হিড়িক, ধ্বংস হচ্ছে বনায়ন সাতক্ষীরায় জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন মো. আমিনুর রহমান রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় তরুণ নেতা শাহাদত হোসেন (লাল) ১৯৭৮ থেকে বর্তমান: রোহিঙ্গা সংকটের দীর্ঘ পথচলা

টেকনাফে অপরাধ দমনে সমন্বিত যৌথ অভিযানের ঘোষণা, টেকনাফে অপরাধ দমনে সমন্বিত যৌথ অভিযানের ঘোষণা, আইন-শৃঙ্খলা জোরদারে উচ্চপর্যায়ের টাস্কফোর্স সভা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার

 

টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণ, রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ এবং সীমান্তকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। সভা পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া, র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ানুল হালিম খান, উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেল মণ্ডল, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসনাত, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা টেকনাফের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদক চোরাচালান, মানবপাচার, পাহাড়ঘেঁষা এলাকায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল, নতুন অনুপ্রবেশ, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী, অনলাইন জুয়া এবং নাফ নদীকেন্দ্রিক জেলেদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ব্যবহার করে সংঘটিত অপরাধ দমন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews