শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না: রূপসায় এমপি আজিজুল বারী হেলাল দুদক মামলায় চাকরিচ্যুত সেই আবুল হাসানের বিরুদ্ধে গ্রামবাসীর নানা অভিযোগ যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজ জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন সাতক্ষীরা তালা সাহাপুর ভায়ড়া বাজার বনিক সমিতির আয়োজনে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নদীপথে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৫

রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা হত্যা মামলার পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাবের জালে

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

 

শুক্রবার (৩ জুলাই) র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‌্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শুক্কুর আলম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪ এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

 

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews