সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকানে বড় আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: বাশিস রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত কমিটির প্রত্যয় কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে নতুন মসজিদের সামনের রাস্তা উদ্বোধন  কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা  বিএনপি নেতার ছবিযুক্ত জার্সিতে আগুন ও হামলার নেপত্যে যুবলীগ নেতা! বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর

ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন

 

মাদারীপুর জেলার ডাসার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা।

 

আজ ২৯ জুন সকাল (১১.০০) ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারেন। সেই কারণে আপনাদের যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের প্রচার বৃদ্ধি করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং

অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পায়। উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন সরকার আপনাদের গ্রাম আদালত আইন ২০০৬ এ বিচার করার ক্ষমতা দিয়েছেন আপনাদের বিভিন্ন ইউনিয়নে কোর্টের মত এজলাসের ব্যবস্থা করে দিয়েছেন যেটা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া হয়নি। তাই আপনারা সকলেই ছোট ছোট বিরোধ গুলো থানা পুলিশের কাছে না পাঠিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান করবেন।আর কোন ক্রমেই গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সালিশ করা যাবেনা কেননা সালিশের কোন স্হানী ভিত্তি নেই। গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে মামলা করলে আর কোন টাকা-পয়সা লাগে না।

 

সভায় উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, উপজেলা কো-অর্ডিনেটর বিগত

মে/২৬ মাসের মামলার চিত্র তুলে ধরে বলেন ডাসার উপজেলায় বিগত মাসের পূর্বের অপেক্ষমান মামুনা ছিল ০১ টি, ইউনিয়ন পরিষদের সরাসরি দেখা হয়েছে ২১ টি, উচ্চ আদালতের মামলা ইউপিতে আসলেও নিষ্পত্তি হয়নি, ভোট নিষ্পত্তি ২২ টি, বাস্তবায়ন হয়েছে ২১টি মামলা, এবং অর্থ আদায় হয়েছে ১৩১২০০/- টাকা। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক,ঈমাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews