বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে শনিবার দুপুরে আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের বাসিন্দা লিলিমা বেগম, স্বামী মো. সাজ্জাত আলী শেখ। তিনি নিজেকে “পপুলার হেলথ এন্ড এডুকেশন সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি”-এর সদস্য পরিচয় দিয়ে অভিযোগ করেন, তালা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগম সংস্থাটির মাঠকর্মী হিসেবে সদস্য সংগ্রহ ও সঞ্চয় গ্রহণ করতেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সাল থেকে শাহিদা বেগমের আশ্বাসে ১০৮ জন সদস্য সমিতিতে সঞ্চয় ও বীমার টাকা জমা দেন। ২০২৩ সালে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে সদস্যরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। তাদের দাবি, সদস্যদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে এবং পরে বিভিন্ন অজুহাতে সদস্যদের পাসবইও নিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে শাহিদা বেগম ১৭ এপ্রিল ২০২৫-এর মধ্যে ১২ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিধি মো. আরিজুল ইসলাম মালীর নামে ১২ লাখ টাকার একটি ব্যাংক চেক এবং ৫০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সদস্যদের প্রতিনিধি আরিজুল ইসলাম মালী টাকা আদায়ের জন্য তাগিদ দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন ও হয়রানিমূলক মামলা করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সদস্যরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া তাদের বিরুদ্ধে চালানো কথিত মিথ্যা প্রচারণারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews