বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীতিমালা নেই, মেলে না ছুটি; করপোরেট শোষণে ২৮ লাখ বিক্রয় প্রতিনিধি সাতক্ষীরায় যৌতুক ও গায়ের রং নিয়ে খোঁটা: শাশুড়ির নির্যাতনে গৃহবধূ হাসপাতালে বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্পে মেশিন বিতরণ  নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মণিরামপুরে ‎অপশক্তির বিরুদ্ধে রাজপথে স্বেচ্ছাসেবক দল জনবান্ধব ও আপসহীন এক ওসির বিদায় অশ্রুসিক্ত শ্যামনগর, নতুন কর্মস্থল কুষ্টিয়া কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক সফল অভিযান সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, আত্মসমর্পণ দুই; উদ্ধার অস্ত্র ও বিপুল গোলাবারুদ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর এলাকার মেডিকেল রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

 

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রজব আলীর সাথে দীর্ঘদিন ধরেই তার এক বন্ধুর মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews