বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে সহকারী শিক্ষক মোঃ আজিজার রহমানের আকস্মিক মৃত্যু মণিরামপুরে অপপ্রচার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল মাদকের বিরুদ্ধে জনতার সোচ্চার প্রতিবাদ কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মানববন্ধন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন- পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১ হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ  ওয়াসার পাইপে আটকে ভৈরব, চরম  ভোগান্তিতে চার উপজেলার বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

মণিরামপুরে অপপ্রচার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর)

রাজনৈতিক অপসাংস্কৃতি বন্ধ করে সুস্থধারার রাজনীতির প্রেক্ষাপট বাস্তবায়নে সকল ধরনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পৃথক প্রতিবাদ মিছিল এবং সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ৭ দিনের কর্মসূচির আলোকে মঙ্গলবার (২৩শে জুন) বেলা ১২টায় মণিরামপুর পৌরশহরে এ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ।

 

দক্ষিনমাথা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নেই,উপজেলা যুবদলের আয়ুব আলী,সাইদুল ইসলাম,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,বিল্লাল হোসেন,উপজেলা যুবদলের কামরুল ইসলাম প্রমূখ।

 

মিছিল টি বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে পুনরায় দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা দাবী করে, নিষিদ্ধ ঘোষিত ও ক্ষমতাচ্যুত সরকারী দলের কোন রকম বিশৃঙ্খলা,অপপ্রচার মেনে নেওয়া হবেনা,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা তা প্রতিহত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews