বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ

কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকি। এ পরিস্থিতিতে তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক ও প্রেগ্রাম সমন্বয়কারী

মো. সাহানোয়ার সাইদ শাহীন,। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।

প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মো. শাহাবুদ্দিন। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

 

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews