বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পুনঃখননে বদলে যাচ্ছে কুড়িগ্রাম, বাড়ছে দর্শনার্থীর ভিড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

 

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত খাল পুনঃখনন কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খাল পুনঃখননের ফলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহের উন্নতি হয়েছে, অন্যদিকে খালের দুই পাড়ে সৃষ্টি হয়েছে মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশ। ফলে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসব স্থান দেখতে ও ঘুরতে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাধি-পলাশবাড়ী মৌজার দাসের হাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে। প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এ খালটি পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের নাব্যতা সংকট দূর হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি ঘটছে।

 

কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জসীম উদ্দীন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী খাল পুনঃখননের কাজ যথাযথ পরিকল্পনা ও মান বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের সৌন্দর্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, “খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশগত উন্নয়ন সাধিত হচ্ছে। পাশাপাশি খালটির সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মানুষ আনন্দিত। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ খালটি দেখতে ও ঘুরতে আসছেন।”

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে ছিল। পুনঃখননের পর খালের স্বাভাবিক প্রবাহ ফিরে এসেছে এবং চারপাশের পরিবেশও অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে এটি এখন স্থানীয়দের কাছে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

 

এলাকাবাসীর দাবি, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ পর্যটনের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে কুড়িগ্রাম সদর উপজেলায় খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews