বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ৬

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (২২ জুন ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ আভিযানিক দল দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হন। বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।

 

অভিযানের সময় বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত কারেন্ট জাল ও চোরাচালান কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

এ বিষয়ে কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং চোরাচালান দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews