সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার পাটকেলঘাটায় যুবলীগ নেতা মাহাবুব হোসেন মিন্টু গ্রেফতার মাসোহারার অভিযোগে প্রশ্নের মুখে গুলশান-বনানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ স্পা ও সীসা লাউঞ্জ নিয়ে উদ্বেগ আবাসিক ভবনে গেস্ট হাউসের আড়ালে মাদক-অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেই চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান, ৪ জনকে জরিমানা কপিলমুনিতে অনিরাপদ খাদ্য তৈরির  অভিযোগ, জনস্বাস্থ্যে শঙ্কা ঝিনাইদহে শিশু তাবাচ্ছুমম ধর্ষণ ও হত্যা মামলায় আসামী আবু তাহেরের মৃত্যুদন্ড দিয়েছে আদালত যশোরে জেলা উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা: জেলা প্রশাসনের  উদ্যোগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ৬ কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত   শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শ্যামনগর উপজেলা যুবদল নেতা জিএম বাবলু মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত, দেশবাসীর কাছে দোয়া কামনা

পিআইবির প্রশিক্ষণ শেষে সনদ পেলেন যশোরের ৭০ সাংবাদিক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আবু রায়হান,মণিরামপুর (যশোর):

যশোরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২০ থেকে ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণকারীদের মধ্যে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা থেকে ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব ও ঝিকরগাছা স্টাফ রিপোর্টার আশরাফুল আলম রানা। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিসিআইর পরিচালক, বাংলাদেশ এডিটরস কাউন্সিল এর নির্বাহী সদস্য এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

 

প্রশিক্ষণে সাংবাদিকদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews