
পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে মোঃ আব্দুস সবুর খন্দকার (চায়ের দোকানদার ও চিথুলিয়া কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের খাদেম) গতকাল দুপুর ২টার পর থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে স্ট্রোকজনিত কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির পিতা মরহুম মোজাহার আলী খন্দকার। তার বাড়ি চিথুলিয়া গ্রাম, ওয়ার্ড নং ০৬, ডাকঘর বেড়হাউলিয়া, ফরিদপুর, পাবনা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:
📞 01304959604
পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।