সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন রুবেল তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত। জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ

মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত।

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন,মাদারীপুর

 

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার টেকের হাট ব্রিজের ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। রোববার(২১ জুন) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানা যায় নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল নওগাঁ জেলার সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত্যু জফির উদ্দিন মন্ডলের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। পথিমধ্যে টেকেরহাট সেতুর ঢালে এলে ট্রাকের পিছনের চাকা খুলে ট্রাকটি উল্টে পরে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল হোসেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় মস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আজ সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews