বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় 

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

 

ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ সময় তিনি ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নবাগত পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, “ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ শুধু অপরাধ হিসেবেই দেখবে। ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ থাকবে না। আমি এখানে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews