বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ মিয়া,স্টাফ রিপোর্টার

 

কুড়িগ্রাম, ২১ জুন: যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কারিগরি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান, যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

অধিদপ্তর সূত্রে জানা যায়, কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং—এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

এর মধ্যে কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন কোর্সের মেয়াদ ৬ মাস এবং কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। অন্য চারটি কোর্সের মেয়াদ ৩ মাস এবং কোর্স ফি ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে। প্রতিটি কোর্সে আসন সংখ্যা সীমিত।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন ২০২৬। লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জুন, ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ৩০ জুন এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১ জুলাই ২০২৬ থেকে।

 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে YTMS পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় শর্তাবলি যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয় থেকে জানা যাবে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews