সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় 

হাটহাজারীতে ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরিদ আ’ট’ক করেছে পুলিশ! 

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ(৪৯)কে আটক করেছে মডেল থানা পুলিশ।শুক্রবার(১৯ জুন)রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে আটক করে।এসময় পুলিশের উপর অতর্কিত হামলায় ৩পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। ১০টি অবিস্ফোরিত ককটেল,৬টি আতশবাজিসহ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন থানার উপ পরিদর্শক রুপণ নাথ ও রায়হান। আটককৃত ফরিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে গত ৭জুন মামলা রুজু হয়েছিল।দীর্ঘদিন পলাতক থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিল বলে থানা সুত্রে জানা যায়। আটককৃত নাজিম উদ্দীন ফরিদ ফররহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।

 

থানার পুলিশ উপ-পরিদর্শক রূপণ নাথ জানান, পুলিশের বিশেষ অভিযান সন্ত্রাস বিরোধী আইনে রুজু হওয়া মামলায় এজহার নামীয় পলাতক আসামী ফরিদকে আটক করা হয়।অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের উপর অতর্কিত হামলা করেন যুবলীগ নেতা ফরিদসহ তার সহযোগিরা।পরে নিজেদের আত্মরক্ষার্থে ৫রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে তারা পালিয়ে যাওয়ার মুহুর্তে ফরিদকে আটক করা হয়।এতে ৩পুলিশ সদস্য আহত হয়।এসময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার সহ আটককৃতকে থানা হেফনজতে নিয়ে আসা হয়।পুলিশের উপর হামলার ঘটনায় ও বিস্ফোরণ আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।এসময় ১০টি ককটেল,৬টি আতশবাজি উদ্ধার করেন বলেও তিনি জানান।

 

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।অন্যন্য আসামীদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews