Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

সারাদেশ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

By NEWS TV
June 20, 2026 1 Min Read
0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ভারতের মালদহ জেলার সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থান নেয়।

সরেজমিনে দেখা গেছে, পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি শতাধিক স্থানীয় জনতা সহযোগিতা করছে। অপরদিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়।

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা প্রতিরোধ করে। পরে সকাল ৯টার দিকে বিএসএফের ২০ থেকে ২৫ জন সদস্য পুনরায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটে।

এ বিষয়ে মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বিএসএফ দুপুর ১২টার দিকে পুশইনের চেষ্টাকৃত নারী, পুরুষ ও শিশুদের নিজ হেফাজতে ফিরিয়ে নেয়।

সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

পাবনায় চিথুলিয়া উত্তর পাড়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

Next

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঝালরচর বাজারে মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d