বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী,আপন ভাইপোকে কুপিয়ে জখম,আহত-২ 

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

শ্যামনগর পৌরসভার অন্তর্গত মাহমুদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধান ব্যবসায়ী ও তার ভাইপোকে ধারালো অস্ত্র, হাতুড়ি এবং লোহার রড দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ব্যবসার নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রাস্তায় আছাড় মেরে ভেঙে ফেলেছে।এঘটনা গত(১৭ জুন) রাতে মাহমুদপুর এলাকার পাকা রাস্তার ওপর ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আব্দুর রাজ্জাক গাজী (৬৮) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে যাহারা নাম্বার ৩৬/২১৬।

এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মোঃ আব্দুর রাশেদ গাজী (৬৭) পেশায় একজন ধান ব্যবসায়ী। গত ১৭ জুন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তার ওপর হামলা চালায়। ১নং আসামির হুকুমে অন্যান্য আসামিরা লোহার রড, হাতুড়ি ও ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট ও কোপাতে থাকে। হামলায় রাশেদ গাজীর পিঠে ও বাম কাঁধে গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায়। এ সময় তার বুক পকেট থেকে ধান ব্যবসার নগদ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নেওয়া হয়।ব্যবসায়ী রাশেদ গাজীর ডাক-চিৎকার শুনে তার ভাইপো আইয়ুব আলী গাজী (৪০) ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো দায়ের কোপে আইয়ুব আলীর মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয় (যাতে পরবর্তীতে ৭টি সেলাই দিতে হয়েছে)। লোহার রড ও হাতুড়ির আঘাতে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এই সুযোগে ১নং আসামি তার কোমরে থাকা ব্যাগ থেকে ব্যবসার আরও নগদ ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা লুট করে।মোবাইল ভাঙচুর ও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলার ঘটনা ধামাচাপা দিতে এবং তাৎক্ষণিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে ভুক্তভোগীদের সাথে থাকা স্যামসাং ব্র্যান্ডের একটি (আনুমানিক মূল্য ২১,৯৯৯/- টাকা) এবং রিয়েলমি ব্র্যান্ডের আরেকটি (আনুমানিক মূল্য ২৫,৯৯৯/- টাকা) অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেড়ে নিয়ে পাকা রাস্তায় আছাড় মেরে সম্পূর্ণ ভেঙে ফেলে।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আতাউর রহমান, নাজমুল হুদা ও মোঃ জিয়াউল হকসহ অন্যান্যরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রাশেদ গাজী ও আইয়ুব আলীকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।বাদী এজাহারে উল্লেখ করেছেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। আসামিরা এলাকায় অত্যন্ত দাঙ্গাবাজ ও অত্যাচারী হিসেবে পরিচিত এবং জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান এজাহার পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করা জন্য কাজ চলমান আছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews