বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পাণ্ডুল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. মুসা মিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টার

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. মুসা মিয়া। স্থানীয় জনসাধারণের সমর্থন ও উৎসাহে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

 

ঈদ-উল-আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে মো. মুসা মিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সংবলিত ব্যানার টানানো হয়েছে। এসব ব্যানারে স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশার পাশাপাশি পাণ্ডুল ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মো. মুসা মিয়া সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ। বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন পাচ্ছেন।

 

এ বিষয়ে মো. মুসা মিয়া বলেন, “পাণ্ডুল ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। জনগণ চাইলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব।”

 

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

 

পাণ্ডুল ইউনিয়নের ভোটারদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews