বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে উদ্ধার হওয়া ইয়াবা নিয়ে নতুন বিতর্ক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

 

কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ পিস ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার হিসাব, জব্দ তালিকা এবং সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করা হয়।

 

পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত পরিমাণ, জব্দ তালিকায় তা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

 

এদিকে, এক লাখ পিস ইয়াবা গায়েব হওয়ার অভিযোগ সামনে আসায় আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান এবং জব্দকৃত আলামত সংরক্ষণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহল মনে করছে, বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অনুসন্ধান শেষ হলে এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর তথ্য সামনে আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews