1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ (কক্সবাজার):

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

 

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন।

 

তবে অভিযানের সময় তাদের সহযোগী আরও ৪ থেকে ৫ জন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে র‍্যাব।

 

আটকরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।

 

র‍্যাবের দাবি, আটক দুজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

 

র‍্যাব-১৫ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত