বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কালিগঞ্জের রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য সহকারী অধ্যাপক নুরুজ্জামান হাবিবী। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারী অধ্যাপক মোসলেম উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মো: আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মোঃ আবু ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আস্কারীপ্রমূখ।

 

বক্তারা তাদের আলোচনায় ইউনিট দায়িত্বশীলদের ঐক্য, নেতৃত্বগুণ এবং মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান এবং প্রত্যেক দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews