বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ, দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা আব্দুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ মিয়া, স্টাফ রিপোর্টার

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মাওলানা মোঃ আব্দুর রহমান। তিনি ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

 

মাওলানা আব্দুর রহমান গঙ্গারহাট এম এ এস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জনগণের প্রত্যাশা ও সহযোগিতা পেলে তিনি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করবেন।

 

তিনি আরও বলেন, “আমি কাশিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

 

এ সময় তিনি কাশিপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

 

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews