বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সততার অনন্য দৃষ্টান্ত কুড়িয়ে পাওয়া টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন কনস্টেবল ভিক্টর ঘোষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

চলতি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সততা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর জেলার চৌগাছা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভিক্টর ঘোষ। থানার সামনে কুড়িয়ে পাওয়া একটি টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভর্তি মানিব্যাগ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ যাচাই সাপেক্ষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন তিনি। একজন সাধারণ পুলিশ সদস্যের এমন অনন্য সততা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে প্রশংসায় ভাসছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১০ জুন ২০২৬ তারিখ (বুধবার) চৌগাছা থানার সম্মুখভাগে দায়িত্ব পালনকালে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন কনস্টেবল ভিক্টর ঘোষ। কোনো প্রকার প্রলোভনের ফাঁদে না পড়ে তাৎক্ষণিকভাবে তিনি মানিব্যাগটি উদ্ধার করেন এবং বিষয়টি থানার ডিউটি অফিসারকে অবহিত করে তাঁর হেফাজতে জমা দেন।

পরবর্তীতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুনূর রশিদ, পিপিএম-এর তাৎক্ষণিক দিকনির্দেশনা ও সার্বিক তদারকিতে মাঠে নামে থানা পুলিশ। মানিব্যাগের ভেতরে থাকা বিভিন্ন সূত্র ও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অত্যন্ত দ্রুততার সাথে প্রকৃত মালিকের সন্ধান লাভ করে তারা। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত টাকা ও মানিব্যাগটি প্রকৃত মালিকের হাতে সঁপে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ও প্রয়োজনীয় নথিপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিক্টর ঘোষ এবং চৌগাছা থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মালিক।

 

অনুসন্ধানে জানা যায়, কনস্টেবল ভিক্টর ঘোষের এই সততা ও নিষ্ঠার ইতিহাস নতুন নয়। ইতিপূর্বে তিনি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী শ্যামনগর থানায় কর্মরত ছিলেন। শ্যামনগরে থাকাকালীন সময়েও তিনি অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কারণে স্থানীয় সাধারণ মানুষ ও সহকর্মীদের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। বর্তমানে যশোর জেলায় বদলি হয়ে আসলেও নিজের সেই চিরচেনা সততা ও দক্ষতার স্বাক্ষর বজায় রেখেছেন চৌগাছা থানায়।

এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুনূর রশিদ, পিপিএম বলেন,

“বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু ও সেবক। কনস্টেবল ভিক্টর ঘোষ যে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা আমাদের পুরো বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের। তাঁর এই মহৎ উদ্যোগের ফলে পুলিশের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল হয়েছে। আমরা তাঁর এই সততাকে সাধুবাদ জানাই।”

জাতীয় পত্রিকার পাতায় প্রতিনিয়ত যখন নানা নেতিবাচক খবর স্থান পায়, তখন কনস্টেবল ভিক্টর ঘোষের মতো মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এমন নিঃস্বার্থ ও সৎ কর্মযজ্ঞ সাধারণ মানুষের মনে পুলিশ বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাসের ভিতকে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews