বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাজমিন নাহারিন ইলা (১১) নামের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ৮ই জুন (সোমবার) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ভেটখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সে নিখোঁজ হয়। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয় ইলা। এরপর ভেটখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।

নিখোঁজ শিশু নাজমিন নাহারিন ইলা শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের নাজমুল হোসেন ও সারমিন সুলতানা মুক্তা দম্পতির সন্তান। তার নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিখোঁজ ইলার অবয়ব ও পারিবারিক ঠিকানা নিম্নরূপ  নাজমিন নাহারিন ইলা (বয়স: ১১ বছর) পিতা নাজমুল হোসেন মাতা: সারমিন সুলতানা মুক্তা গ্রাম: জয়াখালী, পোস্ট: ভেটখালী থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা।

অসহায় ও দিশেহারা পরিবারটি তাদের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের জনগণের জরুরি সহযোগিতা ও তথ্য কামনা করেছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত শিশুর কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া পারিবারিক মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:

০১৯১৬৪৬৫২৮৩ (বাবা) ০১৭৪৬৯১৯৫১৫ (মামা)

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধার করতে প্রশাসনের তৎপরতা কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews