বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ, প্রসূতির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত রবিবার অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে সিজার করায় পাটকেলঘাটার খোর্দ্দ গ্রামের আজিজ খাঁ এর মেয়ে পারুল (৩৫) নামের প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর শত শত এলাকাবাসী ক্লিনিকের সামনে এসে ক্লিনিক
ঘেরাও করে রাখলে ক্লিনিক কর্তৃপক্ষ পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
জানাগেছে, একই প্রতিষ্ঠান থেকে এর আগেও ৯ জন প্রসুতি মায়ের সিজার
করাতে যেয়ে মৃত্যু হয়েছিল। ঘটনার পর থেকে জনগনের সমালোচনার মুখে
ক্লিনিকটি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ক্লিনিকের
মালিক পুলক পাল অত্যান্ত চালাক প্রকিতির লোক হওয়ায় আইনের ফাক ফোকর
দিয়ে জাল জালিয়াতি কাগজ করে পুনরায় ক্লিনিক চালু করে সেবা দেওয়ার
নামে ব্যবসা করে আসে। এলাকাবাসীর প্রশ্ন কেন এমন মর্মান্তিক ঘটনা
ঘটছে? কার গাফিলতিতে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ? স্বাস্থ্যসেবা
প্রতিষ্ঠানের নামে যদি মানুষের জীবনই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ
কোথায় যাবে? জনমনে নতুন করে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু
তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর
পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। রবিবার প্রসুতি মায়ের মৃত্যুর
পর এলাকাবাসী সাতক্ষীরা সিভির সার্জনের নিকট লোকনাথ ক্লিনিক টি
চিরতরে বন্ধ করে দেওয়ার দাবী জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews