বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

 

সাতক্ষীরার শ্যামনগরে খালের দখল নিয়ে আ’লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছে। শুক্রবার( ৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় আটজন আহত হয়েছে বলে জানা গেছে । তারা সকলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

 

আহতরা হলেন, স্থা্নীয় আ’লীগ নেতা আজহারুল ইসলাম(৩৩)সহ বিএনপি নেতা আশরাফ হোসেন(৬০) বিএনপি কর্মী কবির হোসেন(২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ(৩২) ও শিবির কর্মী আরাফাত হোসেন(২৭), আক্তার হোসেন(২৬), নাজমা খাতুন(২২), মোমিন মোড়ল(৬৫), লায়লা বেগম(৬৫) ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের অর্ধ্বশতাধিক ব্যক্তি সংক্রান্তির খালে জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। এসময় স্থানীয় ইউপি সদস্য আ’লীগ নেতা আজহারুলের নেতৃত্বে বিএনপি ও আ’লীগের ৩০/৩৫ নেতাকর্মী মাছ শিকারে বাঁধা দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কমপক্ষে ৭ থেকে ৮ জন আহত হয় । পরবর্তীতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে বিএনপির উত্তেজিত কিছু কর্মী শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে ধাওয়া করে রাস্তা থেকে ধরে মারধর করে।

 

সংঘর্ষের বিষয়ে জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, চৈত্র মাস শেষ হতেই উক্ত খালের ইজারা মেয়াদ শেষ হয়েছে। নুতন করে সরকার তাকে ইজারা না দেয়ার পরও আ’লীগ নেতা আজহারুল সেখানে মাছ চাষ করছিল। এলাকার দরিদ্র মানুষরা শুক্রবার উক্ত খালের মাছ শিকারে যাওয়ার পর আজহারুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এসময় নিজেদের চারজন আহত হয়েছে-দাবি করে তিনি আরও বলেন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর তাদের কর্মী আব্দুল্লাহ সাদকে কুপিয়েছে বিএনপির কিছু কর্মী।

 

অভিযোগের বিষয়ে আজহারুল জানায়, মেয়াদ শেষ হলেও তিনি পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন। আগে থেকে খালে মাছ ছাড়ায় তিনি বাঁধা দিয়েছিল। তবে রড ও শাবলসহ দা নিয়ে জামায়াত নেতা শাহিনের নেতৃত্বে হামলা চালিয়ে তাদের ৯ জনকে আহত করা হয়েছে।

 

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির বলেন, স্থানীয় বিএনপির নেতারা আজহারুলকে বিএনপির সমর্থক বলে জানিয়েছে। তার ইজারা নেয়া খালে জামায়াতের নেতাকর্মীরা মাছ ধরতে গেলে বাধার মুখে তারা বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছে।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ অব্যাহত থাকায় দু’জনকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) খালেদুর রহমান জানান, সরকারি একটি খালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার পর দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্তিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews