বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আসন্ন ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় তরুণ মুখ রবিউল ইসলাম (রবি)

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

জি এম ইমরান হোসেন,কাশিমাড়ী

 

শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম (রবি)-কে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাত্র ২৮ বছর বয়সে তিনি এলাকার তরুণদের মধ্যে একটি পরিচিত নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, সাধারণ মানুষের পাশে থাকা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার কারণে রবির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি এবং এলাকার উন্নয়ন নিয়ে তার পরিকল্পনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকার কারণে অনেকেই তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন।

 

রবিউল ইসলাম (রবি) বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করব।”

উল্লেখ্য, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ শ্যামনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews