বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

দুই দিন ধরে সীমান্তের জঙ্গলে শিশুসহ ১০ জন, সঙ্গে নেই খাবার-পানি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শার্শা, উপজেলা প্রতিনিধি

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার ১০ জন নারী, পুরুষ ও শিশু দুদিন ধরে বেনাপোল সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।

 

মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। শূন্যরেখার জঙ্গলে অবস্থান করা মানুষগুলোর কাছে কোনো খাবার ও পানি নেই।

 

এর আগে, সোমবার ভোররাতে কাঁটাতারের বেড়া খুলে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে।

 

বিএসএফ গতরাতেও আশপাশের বেশ কয়েকটি পয়েন্টে কাঁটাতারের বেড়া খুলে পুনরায় তাদের পুশইনের চেষ্টা চালায়। এ সময় সীমান্তের সার্চলাইট বন্ধ করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবি সতর্ক থাকায় তা ব্যর্থ হয়।

 

পরে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার এপারে তাদের ঠেলে দিলে মানুষগুলো শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়।

 

এ ঘটনার পর বেনাপোলসহ আশপাশের সীমান্তে বিজিবি জনবল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সোমবার ও মঙ্গলবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews