
সাতক্ষীরা প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ও আলিমুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও জিয়ারুল ইসলাম জিয়া, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁরা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।