বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় নামক এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত নাসিমা রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাগানবাড়ি গ্রামের আব্দুল্লাহ মেম্বারের ছোট স্ত্রী বলে জানা গেছে।
নিহতের স্বামী আব্দুল্লাহ মেম্বার জানান, কয়েকদিন ধরে নাসিমা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মরদেহটি তার স্ত্রী নাসিমার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews