1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নলতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাতাক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন নলতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়। নলতা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে ও নলতা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেছুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন। এ সময় নলতা সানি সুপার মার্কেটের সামনে বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য শেখ মনিরুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন প্রমূখ। এ দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতশত নেতাকর্মী। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত