বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

ফিরোজ সরকার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস ও খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত।

 

শনিবার (৩০ মে-২০২৬) দিনাজপুর জিয়া হার্ট ফাউউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আজকের এই দিনে বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আবেদুর রহমান বিরাজ, মোঃ আবু তৈয়ব আলী দুলাল, খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম রকুনুজ্জামান, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)সহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

দোয়া মাহফিলের পূর্বে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জিয়া হাট ফাউন্ডেশন এর ওয়াক্তিয়া মসজিদের ইমাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews