বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আজ সাহিত্যচর্চায় আলো ছড়ানো শাম্মী তুলতুলের জন্মদিন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

আজ জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন। সাহিত্যচর্চা, সামাজিক সচেতনতা এবং বহুমাত্রিক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই পাঠকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। গল্প, উপন্যাস, কবিতা ও সমাজের নানা অসংগতি নিয়ে নিয়মিত লেখালেখির কারণে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী পাঠকদের কাছেও তিনি বেশ সমাদৃত।

 

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত শাম্মী তুলতুল। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়েছে তার লেখা। কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, নবারুণসহ অসংখ্য পত্রিকায় লিখে তিনি পাঠকদের নজর কাড়েন। পাশাপাশি বাংলাদেশের বাইরেও জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিসভিত্তিক বাংলা পত্রিকাগুলোতেও প্রকাশিত হচ্ছে তার লেখা।

লেখক পরিচয়ের পাশাপাশি তিনি একজন কবি, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার এবং দাবা খেলোয়াড় হিসেবেও পরিচিত। নজরুলপ্রেমী এই লেখক বেগম রোকেয়া কাভার মডেল হিসেবেও কাজ করেছেন।

জানা যায়, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা তার। পরিবার থেকেই পেয়েছেন সৃজনশীলতার অনুপ্রেরণা।

জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি জানাতে গিয়ে শাম্মী তুলতুল বলেন, আমি সবসময় পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশেই জন্মদিন পালন করতে ভালোবাসি। আমার বোন তানজিন তিপিয়া প্রতি বছরই নানা ধরনের খাবার রান্না করে আমাকে চমকে দেয়।

তবে এবারের জন্মদিন তার জন্য কিছুটা আবেগেরও। কারণ ২০১৭ সালের এই দিনেই মারা যান তার প্রিয় নানী। এছাড়া এবারের জন্মদিনে বাবাকে পাশে না পাওয়ার কষ্টও অনুভব করছেন তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর বিষয়টিও তাকে ব্যথিত করে বলে জানান।

সবশেষে ভক্ত-পাঠক ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে এই লেখক বলেন, সবার ভালোবাসা আর বাবা-মায়ের দোয়াতেই আজকের অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতেও যেন আরও ভালো লেখা ও কাজ উপহার দিতে পারি, সেজন্য সবার দোয়া ও আশীর্বাদ চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews