বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম আর নেই,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে পুরো ঠাকুরগাঁও জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, রাস্তাঘাট নির্মাণ এবং অসহায় মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয়দের কাছে আজও স্মরণীয় হয়ে থাকবে।

রাজনীতির মাঠে তিনি ছিলেন সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তাঁর আন্তরিকতা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকের মাতম। স্থানীয় সাধারণ মানুষ বলছেন, “দবিরুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক।”

তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁওবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও জনদরদী নেতাকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

হে আল্লাহ, মরহুম আলহাজ্ব দবিরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews