শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা  সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধ থানায় অভিযোগ দেওয়ায় দম্পতির ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন। বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা কেশবপুরের নতুন ইউএনও মোঃ আনোয়ার হোসেনের যোগদান ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা শান্তিগঞ্জে সড়ক দু*র্ঘ*ট*নায় আনসার সদস্য নি হ ত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

সুন্দরবনে গুলিতে নিহত আমিনুরের পরিবারের পাশে ডা. মনিরুজ্জামান গাবুরায় ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনকর্তাদের গুলিতে নিহত আমিনুর রহমানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মনিরুজ্জামান। পবিত্র ঈদ উপলক্ষে উপকূলীয় এলাকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাঁর পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
ডা. মনিরুজ্জামানের পাঠানো এই ঈদ উপহার সামগ্রী নিহত আমিনুরের পরিবারের হাতে তুলে দিতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান, থানা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য জিএম মাসুদুল আলম, ৯ নং সোরা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ এবং সহ-সভাপতি হান্নানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের প্রত্যক্ষ উপস্থিতিতে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে গিয়ে বনকর্তাদের গুলিতে আমিনুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন এবং পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মনিরুজ্জামান। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি এই বিশেষ উপহার পাঠান, যা গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের মাধ্যমে নিহত আমিনুরের স্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এদিকে, নিহত আমিনুরের পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে সমান্তরালভাবে এগিয়ে এসেছে ৯ নং সোরা যুবদলও। সংগঠনটির পক্ষ থেকে আমিনুর রহমানের তিন ছেলের জন্য নতুন প্যান্ট-শার্ট এবং তাঁর স্ত্রীর জন্য একটি শাড়ি উপহার দেওয়া হয়।
উপহার বিতরণকালে ৯ নং সোরা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “সুন্দরবনের বুকে গুলিতে নিহত আমিনুর ভাইয়ের পরিবারটি আজ চরম অসহায়। এই কঠিন সময়ে সবাই মিলে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ডক্টর মণিরুজ্জামান ভাই যেভাবে প্রথম থেকে এই পরিবারের অভিভাবকত্ব নিয়েছেন, তা সত্যিই অনন্য। সমাজের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন মানুষদেরও এভাবে উপকূলের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।”
স্থানীয় গাবুরা এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক উদ্যোগের জন্য ডক্টর মনিরুজ্জামানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, জলোচ্ছ্বাস, ঝড় কিংবা যেকোনো সামাজিক সংকটে উপকূলের মানুষের পাশে ডক্টর মনিরুজ্জামান সবসময় সুহৃদ হিসেবে সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে শ্যামনগর উপজেলার সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রাণপ্রিয়, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
ঈদ উপহার বিতরণকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews