বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শেখ আলমগীর হোসেন সভাপতি মৌতলা ইউনিয়ন বিএনপি  

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌতলা ইউনিয়ন শাখার সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় শেখ আলমগীর হোসেন বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে আত্মত্যাগ, সহমর্মিতা ও সাম্যের বার্তা নিয়ে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে পরিহার করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “মৌতলা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি। আপনাদের সাথে নিয়ে মৌতলা ইউনিয়নকে একটি সুসংগঠিত, সুশাসিত এবং আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে সকলের কুরবানি কবুল করার প্রার্থনা জানান এবং মৌতলা ইউনিয়নবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews