বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা কারাগারেই মারা গেলেন সাবেক পিপি আব্দুল লতিফ; পরিবারের দাবি ‘ষড়যন্ত্রমূলক মামলা’

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ কারাগারেই মারা গেছেন। আজ সোমবার সাতক্ষীরা জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডভোকেট আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এদিকে প্রবীণ এই আইনজীবীর মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করা হয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের দাবি, একটি ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ মামলায় তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। সঠিক সময়ে উপযুক্ত ও উন্নত চিকিৎসাবঞ্চিত হওয়ার কারণেই কারাগারে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা।

অ্যাডভোকেট আব্দুল লতিফের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে আইনজীবীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন।” একই সাথে তারা এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান।

সাতক্ষীরা জেলা কারাগার কর্তৃপক্ষ জানান, বন্দি থাকা অবস্থায় অ্যাডভোকেট আব্দুল লতিফকে সব ধরনের নিয়মতান্ত্রিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই তার দেখভাল করা হয়েছে এবং এখানে কোনো ধরনের অবহেলার সুযোগ ছিল না। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আইনজীবী মহলে অত্যন্ত পরিচিত ও প্রবীণ এই আইন কর্মকর্তার মৃত্যুতে সাতক্ষীরার আদালত পাড়াসহ স্থানীয় সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews