বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি

এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন, বর্তমান সরকার কোনোভাবে মেনে নেবে না। বর্তমান সরকার, আইন অনুসারে, এই বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। রামিসার হত্যাকারীর বিচার

আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। এবং, সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে, মৃত্যুদণ্ড। যাতে করে, ভবিষ্যতে, আর কোনো ব্যক্তি বা মানুষ, এইভাবে শিশু নির্যাতন করার সাহস না পায়। একটি নিরাপদ, রাষ্ট্রীয় এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে, আমাদের কে, আইনে শাসন প্রতিষ্ঠা করতেই হবে। ত্রিশালে নজরুল একাডেমীর মাঠে নজরুর মঞ্চে জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

২৩ মে শনিবার বিকেলে নজরুল একাডেমীর মাঠে নজরুর মঞ্চে ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তীর উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবির নাতনী মিজ খিলখিল কাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংস্কৃতি মন্ত্রনারয়ের সচিব মিজ কানিজ মওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে প্রধানমন্ত্রী নজরুল পদক- ২০২৫ প্রদান করেন। পুরষ্কার হিসেবে ২ লাখ টাকা ও রৌপ্য পদক দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews