বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

এম. সামীর, সাতক্ষীরা প্রতিনিধি

 

ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় শিশু, তরুণ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুরা আজ নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধ বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ কর্মসূচির আয়োজক সংগঠনগুলো হলো— হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা, আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, প্রান্তিক যুব সংঘ, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ।

বক্তারা জানান, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৯৪ জন শিশু ধর্ষণের শিকার এবং ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

সমাবেশ থেকে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।প্রান্তিক যুব সংঘের সভাপতির হৃদয় মন্ডল জানান শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের কঠোর প্রয়োগ খুবই দরকার। বর্তমানে আইন আছে কিন্তু আইনের কঠোরতা নেই এইজন্য শিশু ও নারী ধর্ষণ, হত্যা ও পাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews