1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের বন্দর মুক্তা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মরহুম নয়ন শেখের ছেলে।

আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভ্যানটি পৌর শহরের দিকে যাওয়ার সময় বন্দর মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালক আবুল হোসেন, ভ্যানযাত্রী সফিকুল ইসলাম এবং মোটরসাইকেলে থাকা আতিক ও তুহিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। অপর একজন বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানুল্লাহ আল বারী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত