1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কাহারোলে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সমাপ্ত

বিধান চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলা-তে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়া হয়।

গত ২১ মে ২০২৬ ইং, বৃহস্পতিবার কাহারোল উপজেলা সভা কক্ষে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানেআলম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জানেআলম বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ ধরনের মেলার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা গ্রহণের মাধ্যমে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান ও পর্চা সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সেবা গ্রহণের নিয়মসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ভূমি বিষয়ক সচেতনতামূলক আলোচনা, তথ্যসেবা বুথ স্থাপন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান কার্যক্রম পরিচালিত হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই তাৎক্ষণিকভাবে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের ভূমি সেবা মেলা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী এবং শ্রেষ্ঠ স্টলকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ জানেআলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত