সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

তালায় গাঁজাসহ দুই যুবক আটক, মোটরভ্যান জব্দ এলাকাবাসীর দাবি— “আটারই গ্রামকে মাদকমুক্ত করতে হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে তালা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার বাসিন্দা মোঃ রাজু মাহমুদ (২২), পিতা- মোঃ বকুল মাহমুদ এবং মোঃ আবির (২১), পিতা- মোঃ কামরুল।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূরের কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানা পুলিশকে জানানো হলে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কোহিনূর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। শুধু কোহিনূরই নয়, তার মতো আরও কয়েকজনের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করা হচ্ছে। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।

এলাকাবাসী আরও বলেন, আটারই গ্রামে মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পুরো এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews